বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশেষ বিসিএস : নিয়োগ পাবেন দুই হাজার চিকিৎসক

দেশের সংকট দূর করে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ বিসিএস আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার মাধ্যমে নিয়োগ পাবেন দুই হাজার চিকিৎসক। দেশে বর্তমানে ৮ হাজার চিকিৎসকের সংকট রয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের আওতাধীন ১০টি হাসপাতাল সুষ্ঠু ও যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আশা করছি বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

জানা গেছে, হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রয়োজনমতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসির মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যবস্থা নেবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রেলের ১০টি হাসপাতাল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।

গত ১৩ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.