সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মা!

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মায়ের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ উপ-কমিশনার এন এম নাসির উদ্দিন।

আজ শনিবার (১৯ এপ্রিল) তিনি এ তথ্য জানান এবং তদন্তে মায়ের সংশ্লিষ্টতা নিয়ে আরও অনুসন্ধান চলছে বলেও উল্লেখ করেন।

এন এম নাসির উদ্দিন বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় শিশু আব্দুল্লাহ বিন (৪) ও তার বোন মালিহা আক্তারের (৬) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

পরে আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান উপপুলিশ কমিশনার।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে, ঘটনার সঙ্গে নিহত শিশুদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে, এই দুিটি অবুঝ শিশু  খুনের পেছনে আসল কারণ কী ছিল, তা এখনও জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল বাতেন মিয়া তাঁর পরিবার নিয়ে ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তাঁদের তিন সন্তান ছিল। তবে বড় মেয়ে ওই দিন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার দুপুরে সালেহা বেগম মাথাব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় আব্দুল বাতেন কাজের জন্য বাইরে ছিলেন। পরে বিকেলে ওই দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.