মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

জুনায়েদ-রিফাতের নেতৃত্বে নতুন দল– ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)’

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, (যাদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান শক্তি গঠিত হয়েছিল), ঘোষণা করেছেন তাদের নতুন রাজনৈতিক দলের নাম—ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)।

এটি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আলী আহসান জুনায়েদ এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।”

তিনি আরো জানান, এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ছাত্র-জনতাকে একত্রিত করে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে কাজ করা হবে। প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিক পুনর্বাসন।

দীর্ঘমেয়াদে তাদের লক্ষ্য হলো, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা, এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গঠন।

এই প্ল্যাটফর্মটি একাধিক সামাজিক ও রাজনৈতিক সমস্যার মোকাবিলা করতে চায়, বিশেষ করে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি থেকে মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে।

এছাড়া, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং অর্থনীতির নৈতিক অবক্ষয় দূর করতে তারা অঙ্গীকারবদ্ধ। এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েও তারা তাদের পরিকল্পনা জানায়।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ এই দুই নেতা জানিয়েছিলেন, এপ্রিল মাসে তারা একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করবেন, যা বর্তমানে তাদের ঘোষিত ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ হিসেবে পরিচিত হতে যাচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.