শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ট্রাম্প-মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের মানুষের বিক্ষোভ

‘ট্রাম্পকে থামান, বিচার বিভাগ বাঁচান’, ‘ট্রাম্প নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তাকে বেছে নিয়েছেন পুতিন’, ‘ইলন মাস্ককে মঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক’। এগুলো প্ল্যাকার্ডের লেখা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে এসব প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

ট্রাম্প সম্প্রতি ১৮৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপ করেছেন। নতুন এই শুল্কনীতি অনুসারে, যুক্তরাষ্ট্রে কোনো দেশ পণ্য বিক্রি করতে হলে কমপক্ষে ১০ শতাংশ দিতে হবে। এই নীতির কারণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও চটেছে।

এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন নীতিতে পরিবর্তন এনেছেন ট্রাম্প। এতে চটেছেন দেশের মানুষ। ট্রাম্পের নীতির সমালোচনা করে গত শনিবার রাস্তায় নেমে এসেছেন তারা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সব কটিতেই বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ড অফ!’ দেশে ১ হাজার ৪০০টি বিক্ষোভ হয়েছে। অঙ্গরাজ্যগুলোর রাজধানী, সরকারি ভবন, কংগ্রেস, সোশ্যাল সিকিউরিটি সদর দপ্তর, পার্ক, সিটি হল—দেশের হেন স্থান নেই, যেখানে শনিবার বিক্ষোভ হয়নি। আয়োজকেরা জানিয়েছেন, তারা চাইছেন, ট্রাম্প প্রশাসন জনগণের কথা শুনুক। এর মধ্য দিয়ে ধনকুবেরদের হাত থেকে ক্ষমতা জনগণের কাছে আসুক।

‘প্রো ডেমোক্রেসি মুভমেন্টের’ ব্যানারে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, এই বিক্ষোভে যোগ দেওয়ার জন্য অনলাইনে একটি ইভেন্ট খোলা হয়েছিল। এতে ৬ লাখ মানুষ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির ফ্র‍াঙ্কফুর্ট, বার্লিনে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার শোরুমের সামনে, ফ্রান্সের প্যারিসসহ বড় বড় সব শহরে শনিবার ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের নীতির কড়া সমালোচনা করে বিক্ষোভ হয়েছে। মানবাধিকারের দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন, সাবেক সামরিক কর্মকর্তা, নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন, শ্রমিক সংগঠন এবং সমকামীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের নেতাকর্মীরা এসব বিক্ষোভে অংশ নেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, বিক্ষোভ থেকে আয়োজকেরা তিনটি দাবি উত্থাপন করেছেন। এগুলোর মধ্য রয়েছে ধনকুবেরদের হাতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাকাঠামো কুক্ষিগত হয়েছে; এই পরিস্থিতির ইতি টানতে হবে। ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে; এই অবস্থা চলতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাত, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য কর্মজীবী মানুষের জন্য ফেডারেল সরকারের যে তহবিল রয়েছে, তা কমানো হয়েছে। এই তহবিল কমানো যাবে না। যুক্তরাষ্ট্রে অভিবাসী, ট্রান্সজেন্ডার ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ওপর চলমান হামলা বন্ধ করতে হবে।

শনিবারের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও অংশ নিয়েছেন। ওয়াশিংটন ডিসির একটি বিক্ষোভে যোগ দেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্রেটিক পার্টির জেমি রাসকিন। তিনি বলেন, ‘যিনি অর্থনৈতিকভাবে হারবার্ট হুভার ও রাজনৈতিকভাবে মুসোলিনির মতো করে চিন্তা করেন, সেই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ত্রাতা হতে পারেন না।’

ওয়াশিংটন ডিসিতে কথা বলেছেন শ্রমিক সংগঠনের নেতারা। যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের অন্যতম বড় সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের প্রেসিডেন্ট র‍্যান্ডি এরউইন বলেন, ‘দেশের সরকারি সেবা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এটাই সত্য।’ তারা বলছে, তারা সরকারি অফিসগুলো আরও বেশি কর্মদক্ষ করছে। কিন্তু এটা হাস্যকার। এটা সত্যি ভয়ংকর। কারণ, তারা যা বলছে, তার উল্টোটা করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.