শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপির সঙ্গে হেফাজতও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়

হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও বিএনপি।

শনিবার (৫ এপ্রিল) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এই বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যেমন সংস্কার চাই, আমরা গণহত্যার বিচার চাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচেনা করতে চাই। আমাদের জোরালো দাবি প্রধান উপদেষ্টা অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়।’

সালাহ উদ্দিন বলেন, ‘ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবির সাথে ওনারা (হেফাজতে ইসলাম) একমত হয়েছেন। সে জন্য হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলো যথাযথ কর্মসূচি প্রণয়ন করবে কি না এটা ওনারা চিন্তা করে দেখবেন।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং জাতির সামনে অনেকবার বলেছিলেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুন থেকে ডিসেম্বরে এ রকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকম পাঁয়তারা আমরা লক্ষ করছি।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.