শেরপুর জেলার নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। লছা মিয়া পাইস্কা এলাকার মৃত আবেদ আলীর পুত্র।
শনিবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। শিশুটি ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী দাদা-নাতনি সম্পর্ক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশু প্রতিবেশী নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্দেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়। এদিকে খবর শুনে শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া। তখন শিশুটি মাটিতে কাতরাচ্ছিল। পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়।
শুটির মা পরিবারের লোকজনদের সাথে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করেন পুলিশ।
আজ রোববার (৯ মার্চ) সকালে গ্রেফতারকৃত লছাকে আদালতে প্রেরন করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমরা সংবাদ পাই পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করি এবং আজ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটিকে চিকিৎসার জন্য শেরপুর সদর হাপাতালে পাঠানো করা হয়েছে।








