শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ইংলিশ লিগ তারকা হামজার জন্য সবকিছু করতে প্রস্তুত বাংলাদেশ

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের তারকা খেলোয়াড় বাংলাদেশের হামজা চৌধুরী। তার খেলা দেখার জন্য ব্যাকুল হয়ে আছে দর্শকরা।

লাল-সবুজের জার্সিতে কবে হবে হামজার অভিষেক তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই বাংলাদেশি ফুটবল সমর্থকদের।

গুঞ্জন রয়েছে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে দলে ভেড়াতে চাইছে ফিফা উইন্ডোর আগেভাগেই।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু হামজার সঙ্গে তাবিথের সাক্ষাৎ নিয়ে বলেন, ‘(হামজার) ক্লিয়ারেন্সের জন্য আমাদের সভাপতি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে লন্ডনেও গিয়েছেন। লন্ডনে গিয়ে হামজা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। আর বাংলাদেশে তাকে যে প্রকার সুযোগ-সুবিধা দেয়া হবে সেটার জন্যও আমাদের সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

হামজার জন্য বাফুফেকে বাড়তি কিছু কাজ করতে হবে। ফিজিও, ডাক্তারদের মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। সঙ্গে আরও বাড়তি কিছু বিষয় আছে। তাবে সে  জন্য সব কিছু করতে রাজি ফেডারেশন।

হামজার মতো প্রিমিয়ার লিগের খেলোয়াড় দলে আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুও বেড়ে গেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। বেশ কিছু প্রতিষ্ঠান এখন আগ্রহ দেখাচ্ছে বাফুফের কাছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে সহসাই দেখা যেতে পারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোগো, জানালেন আমিরুল।

তার কথা অনুযায়ী, ‘হামজা বাংলাদেশের ফুটবলে দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এদিকে দেশ ও বিদেশের অনেক স্পন্সর আমাদের দেশে আসার জন্য যোগাযোগ করেছে। ভারত থেকেও স্পন্সর আগ্রহ দেখিয়েছে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.