মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন।
তিনি পবিত্র মসজিদে হাজিদের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন। নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন তিনি। তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন। কাবার চারপাশের তাওয়াফ এলাকার মধ্যে হোক বা সাফা-মারওয়ার পথে, তার উপস্থিতি ছিল প্রশান্তির প্রতীক।
বিশ্বের লাখো মুসলিমের ভালোবাসার মানুষ তিনি। শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে বৃহত্তর মুসলিম উম্মাহর গভীর শোকাহত হন।








