সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে অব্যাহতি

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের অব্যাহতির নির্দেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের কারণে ২ জানুয়ারি অপরাহ্ণ থেকে তাদের প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো। এ ঘটনায় অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা ওই দিন রাতেই মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ জুন টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৪তম ব্যাচের ৭৯৩ জন প্রশিক্ষণার্থীর জন্য ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ছয়জন অসুস্থ হওয়ায় প্রশিক্ষণ থেকে বাদ পড়েন। পরবর্তীতে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। তবে সেটি বাতিল করে নতুন তারিখ হিসেবে ২০২৫ সালের ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ২০২৪ সালের ২৪ জুন থেকে শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ পূর্বে ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে অনিবার্য কারণে ওই তারিখে কুচকাওয়াজ স্থগিত করা হয় এবং নতুন তারিখ হিসেবে ২০২৫ সালের ১২ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.