বৈষম্যহীন ও মর্যাদাশীল দেশ গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষা কার্যক্রম সংস্কারে হাত দেয়া হবে বলে জানিয়েছেন দলের আমীর ডাক্তার শফিকুর রহমান।
শনিবার রাজধানীর একটি হোটেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জুলাই বিপ্লবে আহত নিহতদের কোন দলের ট্যাগ না দিয়ে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করার আহবান জানান জামায়াতের আমীর। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান শফিকুর রহমান।














