আগামী দিনে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জে আয়োজিত জনসমাবেশে তারা এ ঘোষণা দেন। সংস্কারের নামে সময়ক্ষেপন না করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা।
ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হাইস্কুল মাঠে এই জনসমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। সকাল থেকে জামালপুর জেলা ও আশেপাশ থেকে আসা হাজারো নেতাকর্মী জড়ো হন এই সমাবেশে। ব্যানার, ফেস্টুন আর নেতাকর্মীদের স্বতস্ফূর্ত পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল মাঠ ও আশেপাশের সড়ক।
সমাবেশে যোগ দেয়া দলটির তৃণমূলের নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত পরিবেশে তাদের এই জনসমাবেশ।
এতে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন/ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নেতারা বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা।








