রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। এই কোটা প্রসঙ্গে শিক্ষকদের “ওপেন ডিবেটে” বসার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ হলে হলে প্রদক্ষিণ করে।
মিছিলে ‘কোটা নয়, মেধার জয়; জোহা স্যারের স্মরণে, ভয় করি না মরণে; তুমি কে আমি কে, মেধাবী মেধাবী; পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক; জনে জনে খবর দে, কোটা প্রথার কবর দে; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’ রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস।
এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে পোষ্য কোটার বিষয়ে শিক্ষকদের উন্মুক্ত বিতর্কে বসার আহ্বান জানান শিক্ষার্থীরা।








