সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘পরিকল্পিতভাবে ২ সমন্বয়ককে হত্যাচেষ্টা করা হয়েছে’

বিগত ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের দোসররা পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে ট্রাকচাপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার চেষ্টা করেছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রশাসনের ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। কিন্তু অতীব দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এবং কিছু কিছু দুর্বৃত্ত ও সমাজবিরোধী ব্যক্তির আচরণ ও দুর্ঘটনা অ্যাসোসিয়েশনের সদস্যদের খুবই ব্যথিত করেছে।

‘গতকাল বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত করে ফেরার পথে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়া হয়। বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে ট্রাক ড্রাইভার তাদেরকেও চাপা দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় তারা বেঁচে ফিরছে। এই ঘটনা বিগত ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের দোসররা পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক ভাবে তাদের ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।’

এতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র বলেও মনে করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত আক্রমণের ঘটনা এবং এর সাথে আরো অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাই অনতিবিলম্বে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনার অনুরোধ করছে।

ইতোমধ্যে ২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন স্বার্থান্বেষী মহল তাদের ওপর বেআইনিভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি সঠিকভাবে তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এ ঘটনা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.