সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ব্রিটিশ আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক আজ

ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আজ রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, এ বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হবে। এছাড়াও নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে কীভাবে একসাথে কাজ করা যায় সেগুলো নিয়েও আলোচনা করবেন তারা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সফরকালে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিও) অফিস ক্যাথরিন ওয়েস্টকে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়। তিনি ব্রিটিশ সরকারের হয়ে চীন, উত্তরপূর্ব এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জের দেখভাল করেন।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ঢাকা সফর করেছিলেন তৎকালীন ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। এক বছরের ব্যবধানে তিনি দুই দফায় ঢাকা সফর করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.