শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

লেবাননে ছয় ইসরায়েলি সেনা নিহত

লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল আরাবিয়া।

জানা গেছে, ইসরায়েল সেনারা একটি ভবনে আঘাত হানে। ওই ভবনটিতে সেনারা আগেই বোমা হামলা করেছিল। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ভেবেছিল ভবনটি খালি রয়েছে। তবে সেখানে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি পড়েন ইসরায়েলি সেনারা। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা নিহত হন।

এদিকে মঙ্গলবার (১২ নভেম্বর) হিজবুল্লাহ বলেছে, গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর ওপর আক্রমণ বৃদ্ধির পর থেকে তাদের যোদ্ধারা অন্তত ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। পাশাপাশি আরও এক হাজার ইসরায়েলি সৈন্যকে আহত করারও দাবি করেছে লেবাননের এ প্রতিরোধ গোষ্ঠীটি। তবে এই আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহত যোদ্ধাদের কোনো সংখ্যা বা বিবরণ প্রকাশ করেনি হিজবুল্লাহ। ধারণা করা হয়, কয়েকশ থেকে এক হাজারেরও বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেট হোলমগ্রেন মঙ্গলবার বলেছেন, যে মার্কিন মূল্যায়ন বলছে হিজবুল্লাহর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে ইসরায়েলের সীমান্তে তাদের স্থল বাহিনী অনেকাংশে অক্ষত রয়েছে। হোলমগ্রেন আরও বলেন, হিজবুল্লাহর এখনো বিদেশে হামলা চালানোর ক্ষমতা রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.