সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘সকল জাতি-ধর্মের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই’

সব ধর্ম ও জাতির সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই-মন্তব্য করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সব ধর্মের মানুষ একে অপরের প্রতি সহমর্মিতা ও সহাবস্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

অনুষ্ঠান চলাকালে আজানের সময় ধর্মীয় বোঝাপড়ার উদাহরণ দিয়ে তিনি প্রশংসা করে বলেন, এ ধরনের ধর্মীয় সম্প্রীতি ও মমত্ববোধ অতুলনীয়। হাজার বছরের ঐতিহ্যকে সম্মান জানিয়ে বাংলাদেশের প্রধান চার ধর্ম (সনাতন, বৌদ্ধ, খ্রিষ্টান ও ইসলাম) সহাবস্থানে রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের সময় সকলকে নিরাপত্তা দিতে সেনাবাহিনী সহায়তা করছে এবং ভবিষ্যতেও করবে।

পার্বত্য জেলা নিয়ে তিনি বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী যেন একসঙ্গে সুন্দরভাবে সহাবস্থান করতে পারে সেই পরিবেশ তৈরি করতে চাই। সেখানে ভাষা, সংস্কৃতি ও জীবনবৈচিত্র্য সংরক্ষণে সেনাবাহিনী সব সময় সাহায্য করবে। পাশাপাশি পার্বত্য এলাকায় পর্যটন এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং এবং অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.