রংপুরে মিঠাপুকুরে ধানভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর র্যাব-১৩ তাদের আটক করে।
র্যাব-১৩ রংপুরের সহকারী মিডিয়া পরিচালক সালমান নুর আলম জানান, রাতে রংপুর বগুড়া মহাসড়কের ওপর একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় তারা সাড়ে ৩৫ কেজি গাঁজা ও ২৪০ বস্তা ধান উদ্ধার করে।
এ সময় সিরাজগঞ্জের শাহজাদপুরের চর নবীপুর এলাকার ইসমাইল প্রামানিকের পুত্র নুরুল হক এবং একই উপজেলার মোনাপাড়া এলাকার জাকির হোসেনকে আটক করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
র্যাব জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করার কথা স্বীকার করেছে।








