বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

জরুরি অবতরণ করেও জ্বালানি পায়নি ইসরায়েলি বিমান

তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে ইসরায়েলি একটি বিমান জরুরি অবতরণ করার পর সেটিকে জ্বালানি দেননি বিমানবন্দরে কর্মরত কর্মীরা।

রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, জরুরি অবতরণ করা বিমানটি ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা ইএল এআই-এর। পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই বিমানে মেডিকেল ইস্যু থাকলেও জ্বালানি দিতে অস্বীকার করেন বিমানবন্দরের কর্মীরা।

তুরস্কের এমন আচারণে পরে অনেকটা বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশে যাত্রা করে। সেখান থেকেই জ্বালানি নিয়ে ইসরায়েলে ফেরে বিমানটি।

তবে তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলের একজন অসুস্থ যাত্রীকে সরিয়ে নিতে বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। মানবিক দিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সব ধরনের প্রাসঙ্গিক কাজ শেষ হওয়ার আগেই ক্যাপ্টেন অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সরব তুরস্ক। উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলা ও অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের কারণে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

এমনকি ইসরায়েলের সঙ্গে চলতি মাসের শুরুর দিকে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেন তিনি। আঙ্কারার এই সিদ্ধান্তে বেশ ভালো বিপাকে পড়েছে তেল আবিব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.