দীর্ঘদিন কারা ভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে সাইফুল আলম নীরবকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন।
যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ৪ মার্চ পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় তেজগাঁও থানায় মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একাধিক দফায় তাকে রিমান্ডে নেয়া হয়। এছাড়াও নীরবের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা হয়েছে।








