ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন নয়াদিল্লির পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২১ জুন) দুপুর ২টা ৮মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট যোগে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
এই দ্বিপাক্ষিক সফর উপলক্ষে ২১-২২ জুন নয়াদিল্লি অবস্থান করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী দল। এই সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন রয়েছে।








