পাহাড়ী ঢল ও টানা বর্ষণে বন্যাকবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত শতাধিক মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।
সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এর নির্দেশনায়, সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী এর তত্ত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন এর সহযোগিতায়, ৪ নং রামপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত পরিবারের মধ্যে নৌকাযোগে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রানের খাবারের তালিকায় ছিল ৫০০ গ্রাম কাঁচা চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২৫০ গ্রাম চিনি, এছাড়াও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, দিয়াশলাই ও মোমবাতি।
উক্ত ত্রাণ বিতরণ করতে সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও ভিডিপির বিশ্বনাথ উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমান সাজ্জাদ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার (পুরুষ) মো. কবির উদ্দিন, ৪ নং রামপাশা ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মো. সোহেল মিয়া প্রমুখ।
বিশ্বনাথ উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা আমির হোসেন বলেন– ‘গত ১ সপ্তাহ পাহাড়ী ঢল ও বর্ষণের কারণে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রাম ও ঘরবাড়ি তলিয়ে গেছে, এবং মানুষ বহু কষ্টের মধ্যে আছে। তাদের কথা বিবেচনা করে বিশ্বনাথ উপজেলা আনসার ও ভিডিপির উদ্যেগে শতাদিক মানুষের মধ্যে আজকে শুকনো খাবার বিতরণ করা হয়, আমার যদি সামর্থ থাকতো আমি আরও বিতরণ করতাম। এবং আমি আগামীতে আরো বিতরণ করার চেষ্টা করবো, তাছাড়া যদি সরকারিভাবে আরও বরাদ্ধ পাই আমি বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।’








