সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব : সুলতান সালাউদ্দিন টুকু

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব বলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই। এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে।

মঙ্গলবার (১২ জুন) সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা-মামলার শিকার যুবদল নেতাকর্মীকে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ।

আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী।

তিনি বলেন, আজকে দেশের প্রতিটি ব্যক্তির ওপর ১ লাখ ৫৫ হাজার টাকা ঋণের বোঝা। এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিকনির্দেশনা নেই। তারা
দেশের সকল কাঠামো ধ্বংস করেছে।

এই সরকার একটা লুটেরা সরকার। লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। পুলিশের সাবেক আইজি বেনজীরের এত সম্পদ, সংসদ সদস্য আনার খুন হলেন। কিন্তু তাদের বিচার হলো না কেন? তারা তো রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছেন। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেনজীর ও আজিজ তৈরি করেছে। এদেরকে অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দিয়ে তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক ও অবৈধ সার্ভিস নিয়েছে সরকার।

সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, । তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে। আজকে দেশের মানুষের আস্থাস্থলে পরিণত হয়েছেন তারেক রহমান।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ইনশাআল্লাহ আমরা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় করব।

তিনি বলেন, আজ দেশের প্রয়োজনে কোন ভেদাভেদ নয়, প্রয়োজন ঐক্য। এই ঐক্যের মাধ্যমে আমরা এই জুলুমবাজ আওয়ামী লীগ সরকারকে বিদায় করব।

সিরাজ গন্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদের সঞ্চালনায় আরো উপস্তিত ছিলেন, রাজশাহী
বিভাগীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুমুল হক,সহ-সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক
এস,এম ওবায়দুল্লাহ, সহ-আন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর চায়না,সদস্য আবদুল্লাহ আল কাফী সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতা কর্মিরা উপস্তিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.