সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

দলীয় প্রতীক ব্যবহার না করা যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানালেন সাঈদ খোকন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি এ কথা জানান। ‘স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এই সিদ্ধান্ত যুগান্তকারী এবং সময়োচিত। এর মধ্য দিয়ে মানুষ দল-মতের ঊর্ধ্বে উঠে তার স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।”

নাগরিক সেবা বাড়াতে ঢাকায় নগর সরকারের বিকল্প নেই জানিয়ে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বলেন, “আমার প্রয়াত বাবা মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং মেয়র জীবনে অভিজ্ঞতার আলোকে তিনি নগর সরকার প্রতিষ্ঠার কথাটা বলে গিয়েছেন। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। পাঁচ বছর এই শহরের নেতৃত্বে ছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলব, ঢাকা শহরে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নগর সরকারের বিকল্প নেই। তাই নগর সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যে পুঞ্জীভূত সমস্যা রয়েছে, এগুলোকে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে পারি।”

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় সরকার রয়েছে। এ কেন্দ্রীয় সরকার সাধারণত বৈদেশিক সম্পর্ক, অর্থনীতি এবং ডিফেন্সসহ আরও দু-একটি মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাকি সব সেবা সংস্থা স্থানীয় সরকার পরিচালনা করে থাকে। সুতরাং দেশ এগিয়ে চলছে, আমরা একটা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরও সময় এসেছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা। আর এই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার মধ্যে দিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়া।”

সাবেক মেয়র বলেন, “স্থানীয় সরকার শক্তিশালী করা একটা চলমান প্রক্রিয়া। এটা বিগত সময় কী ছিল, বর্তমানে কী আছে। আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কি না, সে বিষয়ে আমরা অবশ্যই বলব যে, আমাদের আরও অনেক দূর যেতে হবে।”

মোহাম্মদ সাঈদ খোকন আরও বলেন, “আমরা এ কথা নির্দ্বিধায় বলতে পারি, এগিয়ে চলছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি স্থানীয় সরকারকে শক্তিশালী করার ব্যাপারে সব সময় সচেষ্ট ছিলেন এবং তিনি কাজ করে চলেছেন।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.