সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভয়ের পরেই জয়ের উল্লাস টাইগারদের

অবশেষে বহুল কাঙ্ক্ষিত জয় ধরা দিল বাংলাদেশ দলের হাতে। হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে ২ উইকেটের স্বস্তির জয় পেল বাংলাদেশ।

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করে শ্রীলঙ্কা মুস্তাফিজ ও রিশাদের বোলিং তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ ৬ বল ও ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।

শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১১ রান। স্ট্রাইকে তখন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। প্রথম বলকে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন মিস্টার সাইলেন্ট কিলার। পরের বলে এক রান নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন। এক বল ডট দিয়ে পরের বলে এক রান নিয়ে মাহমুদউল্লাহকে স্টাইক দেন। পঞ্চম বল থেকে ডট আদায় করে নেন দাশুন শানাকা। ষষ্ঠ বলে মাহমুদউল্লাহকে আউটের জন্য রিভিউ নেয় শ্রীলঙ্কা। উল্টো রিভিউ থেকে সেই বলকে ওয়াইড ঘোষণা করেন থার্ড আম্পায়ার। যার ফলে ৭ বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে ২ রান। ১৯তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে এক ওভার হাতে থাকতেই বাংলাদেশের জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ ও তানজিম সাকিব।

লঙ্কানদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ হন তামিম, সৌম্য ও অধিনায়ক শান্ত। এই তিনজনের সম্মিলিত রান মাত্র ১০।

চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও লিটন দাস মিলে শুরুর ধাক্কা সামাল দিয়ে গড়েন গুরুত্বপূর্ণ ৬৩ রানের জুটি। দলীয় ৯১ রানে হৃদয় ২০ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪০ রান করে বিদায় নেন। দলীয় শতরানের আগেই বিদায় নেন লিটন দাসও। তিনি ৩৮ বলে ৩৬ রান সংগ্রহ করেন।

এরপরই লঙ্কানার আবার চেপে ধরে বাংলাদেশকে। ১০০ রানে ৫ উইকেট থেকে ১১৩ রানে ৮ উইকেট পড়ে যায়। এতে করে হারের শঙ্কা জাগে টাইগার সমর্থকদের মনে। কিন্তু অভিজ্ঞ মাহমুদউল্লাহ ঠান্ডা মাথায় খেলে সেই শঙ্কা কাটিয়ে দলকে জয় পাইয়ে মাঠ ছাড়েন। মাহমুদউল্লাহ ১৩ বলে ১ ছক্কার সাহায্যে ১৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টসভাগ্যে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ২১ রান সংগ্রহ করেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। এরপর মেন্ডিসকে ফেরান তাসকিন। এরপর দলীয় অর্ধশত পূরণ করার আগে দ্বিতীয় আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ফেরান কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করা পাথুম নিশাঙ্কাকে দলীয় ৭০ রানের সময় প্যাভিলিয়নের পথ দেখান মুস্তাফিজ। তার আগে নিশাঙ্কা ২৮ বলে ১ ছক্কা ও ৭ চারে ৪৭ রান সংগ্রহ করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ দিকে রিশাদ আক্রমণে এসে দ্রুত উইকেট তুলতে থাকেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে লঙ্কানরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.