প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার পেলেন ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’। এছাড়াও ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হয়েছেন দুই ইউনিট লিডার।
সোমবার (৩ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন তারা। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, সাবেক সিনিয়র রোভারমেট মাহমুদুল ইসলাম, গার্ল-ইন সিনিয়র রোভার মেট সুবাহ ইয়াসমিন বন্যা, রোভার মেট সাইদুল হাসান সিফাত ও সহকারী রোভার মেট সাইদুল আলম।
এছাড়াও ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’র জন্য মনোনীতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস।








