পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের বরাতে আল জাজিরা জানায়, রাশিয়া সফরে চলমান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিষদ আলোচনা করবেন তিনি।
আরাঘচি বলেন, পাকিস্তান মধ্যস্থতায় যুক্ত থাকায় ইসলামাবাদ সফর জরুরি ছিল। সেখানে কিছু অগ্রগতি হলেও ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবির’ কারণে আলোচনার লক্ষ্য পূরণ হয়নি।
ওমান সফর প্রসঙ্গে তিনি বলেন, ইরান ও ওমান উভয়ই হরমুজের উপকূলবর্তী রাষ্ট্র। তাই উভয় দেশের স্বার্থ যৌথভাবে রক্ষা করা প্রয়োজন। তাই, আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ওমানের সাথে আলোচনা হয়েছে।








