রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ৪ উপজেলায় হাওরে ধান কাটা ও হাঁস ছড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে কৃষক, শ্রমিকসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪ জন।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার ওপর দিয়ে প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এসময় বজ্রাঘাতে জেলার ধর্মপাশা উপজেলায় এক কিশোরসহ ২ জন ও তাহিরপুর উপজেলায় একজন, জামালগঞ্জ উপজেলায় একজন ও দিরাই উপজেলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সুজন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুপুরে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে চানপুর গ্রামের গজারিয়া হাটির মো. নূর জামাল (২২) নামের এক যুবক নিহত হন। সে একই গ্রামের আমীর আলীর ছেলে। এছাড়াও এসময় তোফাজ্জল হোসেন (২২) নামের আরেক জন গুরুতর আহত হয়েছেন।

অপরদিকে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে তাহিরপুরের জামলাবাজ গ্রামের আবুল কালাম নামের এক হাঁসের খামারির মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে। এসময় আরেক হাঁসের খামারি আহত হয়েছেন। দিরাইয়ের কালিয়াকোটা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে চরনারচর ইউনিয়নের পেরুয়া হাসনাবাদ গ্রামের চান্দু মিার ছেলে। এছাড়াও হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের রহমত উল্লাহ (১৩) নামের এক স্কুল ছাত্র ও একই উপজেলার পাইকুর হাঁটি ইউনিয়নের হাবিবুর রহমান (২৪) নামের আরেকজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.