মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!

শিল্প প্রতিবেদক

গত ১১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে আয়োজিত ২০২৬ কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে ঘটে গেল এক বিশাল চমক।

প্রখ্যাত ডিজে ও প্রডিউসার ডেভিড গেটা যখন মঞ্চে তার পারফরম্যান্স করছিলেন, তখন তিনি হঠাৎই লোপেজের কালজয়ী গান ‘ওয়েটিং ফর টুনাইট’ এর একটি অংশ বাজিয়ে দর্শকদের ইঙ্গিত দেন। এরপরই তিনি ঘোষণা করেন, ‘আমি একজন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি, যার এটিই প্রথম কোচেলা। জেনিফার লোপেজের জন্য সবাই চিৎকার করো!’

ঘোষণা শেষ হতে না হতেই রূপালি রঙের স্পার্কলিং বডিস্যুট এবং সবুজ রঙের পালক লাগানো জ্যাকেট পরে মঞ্চে আবির্ভূত হন জেনিফার লোপেজ। গত মার্চে মুক্তি পাওয়া তার এবং গেটার নতুন কোলাবোরেশন গান ‘সেভ মি টুনাইট’ প্রথমবারের মতো সরাসরি গেয়ে শোনান তিনি। সঙ্গে ছিল একদল ব্যাকআপ ড্যান্সার এবং জেনিফারের চিরচেনা সেই এনার্জি।

অনুষ্ঠান শেষে পরদিন ১৩ এপ্রিল ইনস্টাগ্রামে নিজের এই মাইলফলক উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন লোপেজ। ক্যাপশনে তিনি লেখেন, ‘সবথেকে মজার দিন। আমার প্রথম কোচেলার মঞ্চে ডেভিডের সঙ্গে লাইভ পারফরম্যান্স করাটা ছিল খুবই স্পেশাল। আমার এই হ্যাপি এরা সবকিছু নতুন করে লিখছে। নিজেকে চমকে দিতে কখনও থামবেন না।’

সম্প্রতি জেনিফার লোপেজ লাস ভেগাসে তার তিন মাসব্যাপী ‘আপ অল নাইট লাইভ’ রেসিডেন্সি শেষ করেছেন। এখন তিনি নিজেকে তার হ্যাপি এরা হিসেবে বর্ণনা করছেন। এ ছাড়া তিনি আবার তার প্রিয় রম-কম জনরায় ফিরে আসছেন। খুব শীঘ্রই নেটফ্লিক্সে ব্রেট গোল্ডস্টাইনের সঙ্গে তার নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘অফিস রোমান্স’ মুক্তি পেতে যাচ্ছে।

​৫৬ বছর বয়সেও জেনিফার লোপেজের এই প্রাণোচ্ছল উপস্থিতি প্রমাণ করে দিল যে, নতুন শুরুর কোনো নির্দিষ্ট বয়স হয় না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.