সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩, ১৬ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোর অবস্থান নেবে সরকার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দেশে ‘মব কালচার’ নামে পরিচিত বিশৃঙ্খল গণপিটুনি বা জোরপূর্বক চাপ সৃষ্টির প্রবণতা আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, মহাসড়ক আটকে দেওয়া বা জনসমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর অবস্থান নেবে।

আজ সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলোচনায় এক সংসদ সদস্য অতীতের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বর্তমান সময়ে মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এ ধরনের সহিংসতার ঘটনায় ২৫০ থেকে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি নিজেও এমন ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং এ প্রবণতা ঠেকাতে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার স্পষ্টভাবে জানিয়ে এসেছে যে দেশে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না। তার ভাষায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক অবরোধের ঘটনা দেখা গেছে, ভবিষ্যতে তা আর অনুমোদন করা হবে না।

তিনি আরও বলেন, সব ধরনের সহিংস ঘটনাকে মব কালচার হিসেবে দেখলে চলবে না। কোনো প্রতিষ্ঠান, স্থাপনা বা ব্যক্তির ওপর পরিকল্পিত হামলা, ভাঙচুর বা নাশকতা হলে তা সুসংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের ঘটনায় মামলা, তদন্ত এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক উপায়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার আয়োজন বা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সবার রয়েছে। সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করতে চায়, তবে মব তৈরি করে চাপ প্রয়োগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.