বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জ্বালানী সরবরাহে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিপিসি

কলিকাল প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সরবরাহ ঠিক রাখতে প্রধান স্থাপনা ও ডিপো থেকে জ্বালানি পণ্য ছাড় করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সংস্থার অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো থেকে জ্বালানি সরবরাহ কার্যক্রম সকাল ৭টায় শুরু হয়ে বেলা ৩টায় শেষ হবে। গতকাল শনিবার বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনায় বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ চালু রয়েছে। এই সরবরাহ কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে ডিপো থেকে জ্বালানি পণ্য ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। দেশব্যাপী ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পে সঠিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পাশাপাশি ফিলিং স্টেশন, ‘প্যাকড পয়েন্ট’ ডিলার ও পাম্পগুলোকে দৃশ্যমান স্থানে ‘ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে’ জ্বালানি পণ্য গ্রহণের তথ্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিসি বলেছে, সেখানে অন্তত চার ধরনের তথ্য দেখাতে হবে। সেগুলো হলো জ্বালানি পণ্যের নাম, গেল বছরের মার্চ মাসে প্রাপ্তির দৈনিক গড়, চলতি মার্চ মাসে প্রাপ্তির দৈনিক গড় এবং চলতি দিন প্রাপ্তির পরিমাণ। অর্থাৎ প্রতিটি স্টেশন বা পাম্পে বর্তমান সরবরাহকে আগের বছরের একই সময়ের সঙ্গে মিলিয়ে দেখানোর পাশাপাশি প্রতিদিন কত জ্বালানি পাওয়া গেছে, সেই তথ্যও প্রকাশ করতে হবে।

বিপিসি বলেছে, গতকাল শনিবার দুপুর ১২টা থেকে এই নির্দেশনা কার্যকর করতে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মধ্যে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে চাপ বাড়ার পর সরকার একের পর এক তদারকি পদক্ষেপ নিয়েছে। এর আগে জেলায় জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠন, তথ্য সংগ্রহের উদ্যোগ, সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত এবং বিভিন্ন জেলায় অভিযান চালানোর তথ্য জানানো হয়।

সরকারি হিসাবে, জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ৬২ জেলায় ২৯৩টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলার পাশাপাশি ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায়ের কথাও জানানো হয়। মাঠপর্যায়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে প্রশাসনের পদক্ষেপের উদাহরণও মিলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.