মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা “খুব শিগগিরই” শেষ হয়ে যাবে।
সোমবার (১০ মার্চ) ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান এবং দাবি করেন, যুদ্ধ পরিকল্পনার চেয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
এ বক্তব্যের আগে, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জানান, পুতিন মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে ইচ্ছুক।
ট্রাম্প আরও দাবি করেছেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে ৫ হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ঐ দিনই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।








