শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন সুখবর

কলিকাল ডেস্ক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটি পদ্ধতিতে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তথ্যগত ভুল ও বিল সাবমিটে ধীরগতির কারণে পুরো প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অনেক শিক্ষক এখনো নির্ধারিত বিল জমা দেননি। দ্রুত বিল দাখিল করা হলে অর্থ ছাড় প্রক্রিয়া ত্বরান্বিত হবে। বর্তমানে প্রায় এক হাজার ৩৩৫ জন শিক্ষক ফেব্রুয়ারি মাসের বিল সাবমিট করেননি বলে জানা গেছে।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বেতনের প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। জুলাই পর্যন্ত সরাসরি অর্থ প্রেরণ করা হলেও আগস্ট থেকে অনলাইনে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বিল সাবমিট প্রক্রিয়া যুক্ত করা হয়েছে।

ইএফটির আওতায় অর্থ পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে জমা দিতে হয়। এসব তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়। যাচাইয়ে যাদের তথ্য ত্রুটিপূর্ণ ছিল এবং পরবর্তীতে সংশোধিত হয়েছে, তাদের বকেয়া অর্থ পরিশোধের জন্য আলাদা বিল সাবমিটের সুযোগ রাখা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কোনো মাসের বেতন বা উৎসব ভাতা বকেয়া রয়েছে, সেসব ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে পৃথকভাবে বিল দাখিল করতে হবে। জমাকৃত তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্টদের বকেয়া অর্থ ছাড় করা হবে।

এদিকে, ইএফটি চালুর পর যেসব শিক্ষক অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে অর্থ গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বকেয়া বিল দাখিলের সময় ‘পেমেন্ট নেই’ অপশন নির্বাচন করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিল দাখিল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে ফেব্রুয়ারি মাসের এমপিও অর্থ শিগগিরই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.