শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ব্রাজিলিয়ান নারী ফুটবলার ইসলাম ধর্ম গ্রহণ করলেন

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। সেখানে ওমরাহ পালন করছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ক্লাব জানায়, তাদের ব্রাজিলিয়ান তারকা ইসলাম গ্রহণ করেছেন। ক্লাব তার এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। সতীর্থরাও তাকে শুভেচ্ছা জানান।

ইসলাম গ্রহণের পর ক্যাথলিন মক্কার মসজিদুল হারামে যান। সেখানে তিনি ওমরাহ পালন করেন। নতুন ধর্মের আধ্যাত্মিক অনুভূতি তিনি গ্রহণ করেন।

ক্লাব তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে। সেখানে বলা হয়, ‘আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আল্লাহ তার জন্য দৃঢ়তা দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দিন।’

ভিডিওতে আবেগাপ্লুত দেখা যায় ক্যাথলিনকে। চোখের পানি সামলে তিনি বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি ভালো রূপ দেখতে চেয়েছিলাম।’

ক্যাথলিন সুজা একজন সেন্টার ব্যাক। তিনি সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগে আল-নাসরের অধিনায়ক। তিনি ব্রাজিল জাতীয় দলেও খেলেন। ব্রাজিলের বাইশাদা সান্তিস্তা এলাকায় তার বেড়ে ওঠা। শুরুতে তিনি ফুটসাল খেলতেন।

পরে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন, পাশাপাশি ফুটবলও খেলেন। মনরো কলেজ মাসটাংস, লুইসভিল কার্ডিনালস, ইউএফসি নাইটসে খেলেছেন।

পেশাদার ক্যারিয়ার শুরু করেন এফসি জিরনদিনস দে বোর্দোতে। পরে খেলেছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো দলেও। ২০২৪ সালে যোগ দেন আল-নাসরে।

২০১৮ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় তার। পরের বছর বিশ্বকাপেও খেলেছেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.