আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা বাতিল করা হয়েছে।
এর পরিবর্তে আগামী রোববার ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে বক্তব্য দেবেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।








