শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৫ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

জামায়াত নেতাদের উদ্দেশে রিজভী

‘ক’দিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক’

কলিকাল প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কয়েকদিন পর হয়তো আপনারা বলবেন গোলাম আজমই ছিলেন স্বাধীনতার ঘোষক। কারণ মিথ্যা বলতে আপনারা কখনো পিছপা হন না। ইসলামের নামে ব্যবসা করা এবং মুনাফেকিই আপনাদের চরিত্র।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার চট্টগ্রামে এক সমাবেশে জামায়াত আমির মন্তব্য করেন একাত্তরে এলডিপি চেয়ারম্যান অলি আহমদ উই রিভল্ট ঘোষণা করেন।

স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে রিজভী বলেন, জামায়াতের আমির রাজনৈতিক উদ্দেশে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। প্রকৃত স্বাধীনতার ঘোষক ছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তিনি সেই সময় মেজর হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিশা দিয়েছিলেন। তার সঙ্গে যারা সহকারী হিসেবে কাজ করেছেন, তারাও নিজেদের লেখা বইয়ে বারবার সম্মানের সঙ্গে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, এখন রাজনৈতিক স্বার্থে জামায়াতের আমির আমাদের বড় ভাই অলি আহমেদকে স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে উপস্থাপন করতে চাইছেন। অথচ তিনি নিজেও কখনো এমন দাবি করেননি। তিনি সবসময় বলেছেন, তিনি জিয়াউর রহমানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতের উদ্দেশে রিজভী বলেন, স্বাধীনতার সঙ্গে আপনাদের সম্পর্ক কী? যখন হানাদার বাহিনী আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, তখন আপনারা সেই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াননি; বরং তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা করেছেন। আজ কোন মুখে, কোন উদ্দেশে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলেন?

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ টন ক্রুড অয়েল এলো দেশে
১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না’
নবম জাতীয় পে-স্কেল নিয়ে সুখবর
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না আইনজীবীরা
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢুলিকেই বেছে নিল বাফুফে
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু নিপীড়নের অভিযোগ, ৮ ঘণ্টা পর অভিযুক্ত পুলিশ হেফাজতে
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ঈদের মধ্যে তাপপ্রবাহ চলবে যেসব জেলায়
বাগদান সারলেন শুভস্মিতা
শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
ঈদ ঘিরে ২০ দিনেই রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
আন্তর্জাতিক চা দিবস আজ
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.