সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘ধানের শীষের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেবেন’

কলিকাল প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১২ তারিখে যেমন আপনারা ধানের শীষে সিল দেবেন, ঠিক তেমনি দ্বিতীয় ব্যালট পেপারটিতে দয়া করে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন।’

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘১২ তারিখে যখন আপনারা আপনাদের পরিকল্পনাকে সফল করতে যাবেন, তখন একই সঙ্গে আরেকটি কাজ আপনাদের করতে হবে। অধিকার ফিরিয়ে আনার জন্য আবু সাঈদ জীবন দিয়েছেন। চট্টগ্রামে ওয়াসিমও জীবন দিয়েছেন। তাদের মতো হাজারো মানুষ, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন। এসব আত্মত্যাগকে যথাযথভাবে সম্মান জানাতে হলে, আমাদের অবশ্যই সেই জুলাই সনদকেও সম্মান করতে হবে, যেটিতে আমরা স্বাক্ষর করেছি।’

বিএনপি জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছিল উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিশন গঠন করে এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানায়। আমরাও সেখানে গিয়েছি। আমরা আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছি। এবং মোটামুটি তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলো অনেকটাই জনগণের সামনে উপস্থাপিত আমাদের আগের প্রস্তাবগুলোর সঙ্গে মিল রয়েছে।’

‘কিছু বিষয়ে আমাদের সঙ্গে মতভেদ থাকতে পারে। কিন্তু যেখানে মতভেদ আছে, সেখানে আমরা কিছুই লুকাইনি। কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোথায় আমাদের আপত্তি আছে—তা আমরা জনগণের সামনে খোলাখুলিভাবে বলেছি। এ বিষয়ে কোনো কিছুই গোপন বা লুকানো নেই,’ যোগ করেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.