জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থীদের প্রচারাভিযানের জন্য কেন্দ্রীয়ভাবে ‘ক্রাউড ফান্ডিং’ কার্যক্রম শুরু করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘোষণা দেন।

তিনি জানান, এই উদ্যোগের আওতায় দলের ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থী তাদের নির্বাচনী ব্যয় কেন্দ্রীয়ভাবে এই তহবিল থেকে পরিচালনা করবেন। এর মাধ্যমে দলীয় অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
আসিফ মাহমুদ আরও বলেন, সহায়তাকারী ব্যক্তিরা ইচ্ছা করলে সরাসরি এনসিপির কেন্দ্রীয় তহবিলে বা নিজেদের পছন্দের কোনও নির্দিষ্ট প্রার্থীর নির্বাচনী প্রচারে অনুদান দিতে পারবেন। এই ‘ক্রাউড ফান্ডিং’ (https://donate.ncpbd.org/) পদ্ধতির মাধ্যমে সাধারণ জনগণের অংশগ্রহণে নির্বাচনী তহবিল গঠনের চেষ্টা করছে এনসিপি।








