বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল

কলিকাল প্রতিনিধি

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে জোটের ১০ দল, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলন জোটে না ফিরলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।

শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। ওই বৈঠক শেষে বেলা ১২টার দিকে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন জুবায়ের।

তিনি জানান, ‘১১ দলের সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যে আসনগুলো চূড়ান্ত করা হয়েছিল, সেগুলো এখনো ফাঁকা রয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে ১০ দল।’

জুবায়ের আরও বলেন, ‘শেষ পর্যন্ত যদি ইসলামী আন্দোলন জোটে না আসে, তাহলে ফাঁকা রাখা ৪৭টি আসনে নিজেদের প্রার্থী দেওয়ার বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করা হবে। এ সিদ্ধান্ত নেবে ১০ দলের লিঁয়াজো কমিটি।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.