বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বলিউড অভিনেত্রী

প্রেমে মজেছেন অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক

২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা পান্ডের। এরপর ‘পতি পত্নী অর ওহ’, ‘গেহরাইয়ান’, ‘ড্রিম গার্ল ২’, ‘খো গেয়ে হাম কাহান’ এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।

বছরের পর বছর ধরে, তিনি কেবল তার চলচ্চিত্রের জন্যই নয়, বিলাসবহুল জীবনযাত্রার প্রতি তার ভালোবাসার জন্যও মনোযোগ আকর্ষণ করেছেন।

এ মুহুর্তে মনবেদনায় ভুগছেন চাঙ্কি পান্ডেকন্যা। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্যে রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা— বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলাসা করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ৯০-এর দশকে যেমন প্রেম হতো, ঠিক তেমনই প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেমভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না।

পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান। তিনি বলেন, আমি পরিবার ভালোবাসি। আমি চাই— আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভালো লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই বলে জানান অনন্যা পান্ডে।

এর আগে একাধিক সাক্ষাৎকারে চাঙ্কিকন্যা বলেছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও পানি আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে।

অভিনেত্রী বলেন, আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।

উল্লেখ্য, অভিনেত্রী অনন্যা পান্ডের সিনেমা ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। তার বিপরীতে আছেন সময়ের আলোচিত হিরো কার্তিক আরিয়ান। একসময়ে কার্তিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.