জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আযহার নামাজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। এবারও সেখানে হবে ঈদুল আজহার পাঁচ জামাত।
বাংলাদেশে এবার কোরবানির ঈদ হবে ১৭ জুন। এ উপলক্ষে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বায়তুল মোকাররমে ঈদের নামাজের সয় প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। এরপর ৮টা, নয়টা ও দশটায় হবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত। এরপর ১০টা ৪৫ মিনিটে হবে শেষ জামাত।
প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
গরুর ওজন মাপার সূত্র, লাগবে না মেশিনগরুর ওজন মাপার সূত্র, লাগবে না মেশিন
আর দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহীউদ্দিন কাসেম। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।
চতুর্থ জামাতে ইমাম হবেন জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। আর ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ পঞ্চম জামাতে ইমামতি করবেন।








