মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: পাটওয়ারী

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামীকালের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামীকাল সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি বলেন, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হতেই হবে। বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ, গণভোট দেশের বড় একটা অংশ চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুঁটি।

গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। এই কারণে বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলে আমাদের করার কী আছে?

এ সময় অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে- এমন মন্তব্যও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি আরো বলেন, গত ১ বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারো দাবিই পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে- এটা সরকারের জন্য লজ্জার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.