মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা’

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে- তাদের একমাত্র নির্বাচনী প্রতীক হবে ‘শাপলা’। দলটি অন্য কোনো প্রতীক বিবেচনা করবে না বলে জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ রোববার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা।’

এর আগে নির্বাচন কমিশন এনসিপিকে ৫০টি তালিকাভুক্ত প্রতীকের একটি বেছে নিতে বলে, যার মধ্যে রয়েছে ‘খাট’, ‘বেগুন’ ইত্যাদি। তবে শাপলার দাবিতে অনড় অবস্থানে রয়েছে দলটি।

সেদিন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাতে এনসিপির প্রতিনিধি দল তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শাপলার কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশনের প্রতীক বাছাই সংক্রান্ত যে তালিকা রয়েছে, সেটি কী ভিত্তিতে তৈরি হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। শাপলা কেন তালিকায় নেই, সেটাও পরিষ্কার নয়। অতীতে যেসব রাজনৈতিক দলকে যেসব প্রতীক দেওয়া হয়েছে, তার পেছনেও কোনো নীতিগত ভিত্তি খুঁজে পাওয়া যায় না।’

হাসনাত আরও বলেন, ‘নির্বাচন কমিশনের আচরণ আমাদের মনে করিয়ে দেয় মধ্যযুগীয় রাজতন্ত্রের কথা, যেখানে রাজা নিজের ইচ্ছেমতো আইন করতেন। বর্তমান কমিশনও তেমনই আচরণ করছে। তারা যে সিদ্ধান্ত নিচ্ছে, তা স্বতন্ত্র নয়- বরং কোথাও থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘কমিশনের রিমোট কন্ট্রোল আসলে আগারগাঁওয়ে নেই। অন্য কারও নির্দেশে তারা চলছে, এমনটাই আমাদের অভিজ্ঞতা। যখনই কমিশনের সঙ্গে কথা বলি, মনে হয় তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে না- তাদের দিয়ে সিদ্ধান্ত নেওয়ানো হচ্ছে।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘কমিশন আমাদের খাট, বেগুনসহ বিভিন্ন প্রতীক থেকে বেছে নিতে বলেছে। কিন্তু আমরা এই তালিকা থেকে কোনো প্রতীক গ্রহণ করব না। শাপলাই আমাদের একমাত্র প্রতীক।’

শাপলা প্রতীক নিয়ে এনসিপির দৃঢ় অবস্থান এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দলটির সংশয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.