চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে সহসভাপতি (ভিপি), এবং শাফায়াত হোসেনকে সাধারণ সম্পাদক (জিএস) ও আইয়ুবুর রহমান তৌফিককে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন চাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন।
প্যানেলের বাকী সদস্যরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বিপশুবসহ খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় বড়য়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক শহীদুল কায়সার, দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহ-দফতর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদসহ যোগাযোগ ও আবাসন সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মো. জাবেদ এবল সদস্য পদে ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।
প্যানেল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এবারের হল সংসদ নির্বাচনে ১৪ টি হল ও একটি হোস্টেল সংসদে শেষ দিনে বিক্রি হয়েছে ৬৩৪টি ফরম। এর আগে গত তিন দিনে বিক্রি হয়েছিল ৬০০টি ফরম। সব মিলিয়ে হল সংসদের ২০৬টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৬৩৪টি ফরম। এদিকে, চাকসুতে মনোনয়নপত্র বিক্রয় হয়েছে ৫২৮টি। চাকসু ও হল সংসদ চারদিনে সবশেষ মোট মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে ১১৬২টি।
আজ ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। আগামী ১২ অক্টোবর চাকসু ভোটগ্রহণ শুরু হবে।








