শেরপুর জেলার নালিতাবাড়ীতে রোটারি ক্লাব অব ইকো ঢাকা এর উদ্যোগে প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বুধবার পৌর শহরের গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।
প্রকৃতিযাত্রার অংশ হিসেবে র্যালি, ও বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা, প্রতিযোগিতা কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশা এর প্রেসিডেন্ট আহ্বাবুল হাসান নুপু, ক্লাবের সদস্য এম এ রায়হান, মাজহারুল হক, রোটারি ক্লাব অব গাজীপুর এর প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির, রিপসা টিমের কো কো-অর্ডিনেটর ও পাস্ট প্রেসিডেন্ট সৈয়দা লুবানা নাজ আলম, গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম, গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক সাইফুল ইসলাম, আমানুল্লাহ আসিফসহ আরও অনেক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।








