সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আফগানদের বিপক্ষে টাইগারদের বাঁচা-মরার লড়াই আজ

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দুরন্ত সূচনা করেছিল লিটন দাস-তাওহীদ হৃদয়রা। কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষ হেরে সুপার ফোরে যাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। আর কঠিন এ পথ পাড়ি দিতে টাইগারদের আজ (মঙ্গলবার) হারাতে  হবে শক্তিশালী আফগানিস্তানকে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে বাংলাদেশর জিতলে জিতলে সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায় একপ্রকার নিশ্চিত। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই অর্থাৎ বাঁচামরার লড়াই। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান চলে গেছে অন্য উচ্চতায়, বাংলাদেশ এখনও শিক্ষানবিশ। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ৯ উইকেটের বড় জয়ে। সে দলের বিপক্ষেই এখন আন্ডারডগ টাইগাররা।

বাংলাদেশ-আফগানিস্তান এর আগে ১২ ম্যাচ মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৭টিতেই জিতেছে আফগানিস্তান। এর মধ্যে গত বছর জুনে কিংসটাউনে আফগানদের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার তিক্ত স্মৃতিও আছে। ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলে সেমিফাইনাল।

হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে রানরেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা। এখন আফগানিস্তানকে হারাতে হবে, আবার শেষ ম্যাচে লঙ্কানরা যেন আফগানদের হারায় সে প্রার্থনাও করতে হবে। বরাবরের মতো নানা সমীকরণের মারপ্যাঁচে টাইগাররা।

তবে সব সমীকরণের আগে একটাই লক্ষ্য, আজ আফগানবধ করতেই হবে। নাহলে এশিয়া কাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়ার প্রস্তুতি রাখতে হবে বাংলাদেশকে। লিটন দাসরা কি সেটা হতে দেবেন? নাকি দারুণ জয়ে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখবেন?।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.