শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

দেশে ফিরলেন শাবানা

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

পাঁচ বছর পর দেশে ফিরেছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা। অভিনয় ছেড়েছেন দুই দশক পেরিয়েছে। সেই সময়ে দেশও ছেড়েছেন অভিনেত্রী। এর মাঝে বদলে গেছে অনেক কিছুই। দেশের টানে, মায়ার টানে মাঝেমধ্যেই কালেভদ্রে দেশে আসেন তিনি। এবার যেমন এলেন দীর্ঘ পাঁচ বছর পর।

গণমাধ্যমকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করেন অভিনেত্রী। বেশ কয়েক দিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা।

ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে শাবানার অভিনয়ের যাত্রা শুরু। পরিচালক এহতেশামের সেই সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। পরে পাঁচ বছর পর নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘চকোরী’ সিনেমায় অভিষেক হয় তার। যে সিনেমায় তার নায়ক ছিলেন পাকিস্তানি অভিনেতা নাদিম।

দেশান্তরী হওয়ার ২৫ বছর অভিনয় থেকে দূরে সরে আছেন অভিনেত্রী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত ৫ বছরে আসা হয়নি এ অভিনেত্রীর।

এর আগে শাবানা দেশে ফিরেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। সেই সময় তিনি জানিয়েছিলেন—সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন, তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। পরে মনঃকষ্টে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন শাবানা। রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে উঠেছেন অভিনেত্রী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.