রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইসরায়েলি নৃশংসতায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ফিলিস্তিনি ৬৯ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার ফলে মৃত্যুর মিছিলে নতুন করে যোগ হলো আরো ৬৯ প্রাণ। এর মধ্যে তিনজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ৬৯ জনের মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৪২২ জন। এতে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫ জনে। এছাড়া বহু মানুষ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় চাপা পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৯০ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৬২ জনে। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জনের বেশি মানুষ।

এছাড়া শুধু অনাহার ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে ২৪ লাখ জনসংখ্যার এ ঘনবসতিপূর্ণ এলাকা চরম দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা জরিপ ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে এবং চলতি মাসের শেষ নাগাদ তা আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে।

সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করেছে। তখন থেকে অন্তত ১১ হাজার ৭৬৮ জন নিহত এবং ৪৯ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গেছে।

সূত্র : আনাদোলু

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.