জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকছে।
আজ শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সকাল থেকে সারাদিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, বর্তমানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩৫০-৪০০ ট্রাক পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। শুক্রবার ও শনিবার দুই দিন দুই পারের বন্দর বন্ধ থাকায় পণ্য জটের আশঙ্কা রয়েছে।
এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাঁচামাল ও পচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে।
বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, রোববার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।








