শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিল তরুণ টাইগাররা

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

ফাইনালের আগে যেন একেবারে প্রস্তুতির সেরা পরীক্ষা দিয়ে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। আগের ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তরুণ টাইগাররা।

হারারেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। পরে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে বড় জয় নিশ্চিত করে আজিজুল হাকিমের দল।

ইনিংসের শুরুতে জাওয়াদ আবরার ৫ রান করে ফিরলেও ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল গড়ে তোলেন ১১২ রানের দুর্দান্ত জুটি। ৬৫ বলে ৩৪ রান করে আজিজুল আউট হলে চাপ সামলান রিফাত। সেঞ্চুরির আভাস দিলেও ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করে বিদায় নেন এই ওপেনার।

এরপর রিজান হোসেন (৩০) ও আব্দুল্লাহ (৩৭) রান তোলেন দ্রুত গতিতে। শেষ দিকে ফরিদ হাসান (৪৪ বলে অপরাজিত ৩৮) ও দেবাশীষ দেবা (১৩ বলে অপরাজিত ৩৪, ২ ছক্কা ও ১ চার) সপ্তম উইকেটে ৫১ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে পৌঁছে দেন পৌনে তিন শ ছাড়ানো স্কোরে।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯। ১৬ রানে ৩ উইকেট হারানোর পর বেনি জুজে ও মার্শাল মাশাভার ৪৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি।

৮৮ বলে ৪৭ রান করে জুজে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিচেল ব্লিগনাউট শেষ দিকে ৩৪ বলে ৩০ রান করলেও ব্যবধান কমাতে পারেননি। বাংলাদেশের হয়ে আজিজুল ও রিজান সমান ৩টি করে উইকেট নেন, আল আমিন শিকার করেন ২ উইকেট।

আগামী ১০ আগস্ট ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের। আগের ম্যাচে যাদের হারিয়ে এসেছে আজিজুলরা, সেই প্রতিপক্ষের বিপক্ষে এবার শিরোপা জয়ের মিশনে নামবে তারা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ :

৫০ ওভারে ২৮৪/৬ (রিফাত ৭৭, ফরিদ ৩৮*, আব্দুল্লাহ ৩৭, দেবাশীষ ৩৪*; মাজভিতোরেরা ৩/৭০)

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ :

৩৫ ওভারে ১২৪ (জুজে ৪৭, ব্লিগনাউট ৩০; রিজান ৩/৯, আজিজুল ৩/২৫, আল আমিন ২/২৭)

ফল : বাংলাদেশ ১৬০ রানে জয়ী

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.