রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ১৫টি পশ্চিমা দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে অন্তত ১৫টি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে নিউইয়র্কে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

বুধবার ৩০ জুলাই তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের স্থায়ী সমাধানে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক’ পথরেখা পুনরুজ্জীবিত করার কথা বলা হয়।

সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক্স (সাবেক টুইটার)–এ বলেন, “আমরা সম্মেলন থেকে স্পষ্ট বার্তা দিয়েছি— ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে আমরা। যারা এখনো দেয়নি, তাদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।”

প্রতিবেদনে আরো বলা হয়, গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন যে, তার দেশ আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনার মুখে পড়ে ফ্রান্স। তবে প্যারিস জানায়, এই স্বীকৃতি বিশ্ব কূটনীতিকে এগিয়ে নেবে এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও জানিয়েছেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাজ্যও সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। এভাবে ফ্রান্স ও যুক্তরাজ্য হতে পারে জি-৭ জোটের প্রথম দুই সদস্য যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে ও ফিনল্যান্ড। তারা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তবে স্বাক্ষরকারী ১৫ দেশের মধ্যে অন্তত ৯টি এখনো ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। এসব দেশ জানিয়েছে, স্বীকৃতির বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এ ধরনের সম্মিলিত পশ্চিমা উদ্যোগ ভবিষ্যতের শান্তি আলোচনায় নতুন গতি আনতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.